News71.net

ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাস জীবননগর যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ি স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্সের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেতা অনু কাপুর। রোববার (২৯ জানুয়ারি) হাসপাতাল তাকে ছুটি দিলেও বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই প্রবীণ অভিনেতা। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে পরিবার তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, চিকিৎসক বলেছেন, তার অবস্থা খারাপের দিকে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অনেকটাই এখন সুস্থবোধ করছেন অভিনেতা অনু। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।

হিন্দি সিনেমার বড়পর্দার জনপ্রিয় অভিনেতা অনু ৷ ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সব মাধ্যমেই তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘ মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘জলি এলএল. বি ২’-সহ একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তার ঝুলিতে।

‘ভিকি ডোনার’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন তিনি । বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থবোধ করায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন অনু। কিন্তু বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হঠাৎ বিপত্তিতে পড়েন এ অভিনেতা।

৬৬ বছর বয়সে এবারের মতো হৃদ্‌রোগের জটিলতা সামলে নিয়েছেন তিনি। অনুর শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, খুব শিগগিরই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সবার প্রিয় অনু। নতুন সিনেমা ‘ ড্রিম গার্ল ২ ‘ ছবিতে দর্শক বলিউডের রুপালি পর্দায় অনুকে আবার দেখতে পাবেন।

নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে নোয়াখালী সদরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪টি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় তিনি ভার্চুয়ালি এর উদ্বোধন করেন।

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা যায়, একসময় এখানে জরাজীর্ণ ভবন ছিল। সেখানে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে নোয়াখালীতে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। ছিল না কোনো অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এখানকার চারপাশে কোনো বাউন্ডারি দেয়াল না থাকায় বহিরাগতদের আড্ডা ছিল বেশি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো এখানে বসবাসকারীদের।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯টি ১০তলা ভবনে ৩২৪টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের আবাসন সমস্যার সমাধান হবে। নবনির্মিত এই ৯টি ভবনে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং সুউচ্চ সীমানাপ্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় রূপ নিয়েছে। সীমানাপ্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুররে চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯টি ভবনের নির্মাণ গত জুন মাসে শেষ হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এগুলো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে হস্তান্তর করা হবে।

ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশের উন্মাদনা নজর কাড়ে আর্জেন্টিনার। তাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে দেশটি।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো তিন দিনের সফরে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। পরদিন উদ্বোধন করবেন দূতাবাস।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। এমনকি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারেও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে।

শুধু তাই নয়, গত ২০ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
সিলেটে একদিনের বিরতি পর আবারও মাঠে গড়িয়েছে বিপিএলে। দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

এবারের বিপিএলে টিকে থাকতে রংপুরের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ঢাকার। কাগজে-কলমে এখনও তারা টিকে থাকলেও বাকি থাকা ম্যাচটি বড় ব্যবধানে না জিততে পারলেও সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে টেবিলের তলানিতে থাকা দলটির।

এদিকে চলতি বিপিএলে স্বস্তি নেই রংপুর রাইডার্স শিবিরে। বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলে এখনো চলছে সেরা একাদশের খোঁজ। ৪ জয়ে টেবিলের চার নম্বরে নুরুল হাসানের দল।

রংপুর রাইডার্স একাদশ

মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ।

ঢাকা ডমিনেটর্স একাদশ

সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন।

রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র কমান্ডারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। গ্রেফতার সবাই হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাতে র‍্যাব-১৫, পুলিশ, এপিবিএন-৮ ও ১০-এর সদস্যরা উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের এল/৩ ব্লকের বাসিন্দা ও ‘আরসা’র গ্রুপ কমান্ডার ডা. রফিক, একই ক্যাম্পের এল/১১ ব্লকের মোহাম্মদ রফিক, ১২ নম্বর ক্যাম্পের এইচ/১৩ ব্লকের রফিক উল্লাহ, একই ক্যাম্পের নুরুল আমিন ও ৫ নম্বর ক্যাম্পের খাইরুল আমিন।

গ্রেফতার সদস্যদের পরে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার সবাই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য।’

তিনি আরও বলেন, আসামিদের মধ্যে ডা. রফিক সংগঠনটির গ্রুপ কমান্ডার। তিনি আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ক্যাম্পের শাহাব উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা রয়েছে। অন্যান্যদের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে। আসামিদের উখিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
চলতি বছর ফ্ল্যাগশিপ ফোন চালুর প্রস্তুতি শুরু করেছে দিয়েছে স্যামসাং। তারই অংশ হিসেবে ভারতের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন। গত কয়েক সপ্তাহ ধরেই এই ফোন সম্পর্কে একের পর এক নতুন তথ্য সামনে এসেছে। তাই এই ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আগেই ধারণা পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার এ সংস্থাটি গ্যালাক্সি এস২৩ সিরিজের ৩টি ফোন নিয়ে আসছে। গ্যালাক্সি এস২৩ ছাড়াও থাকছে গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আলট্রা। অবশ্য নতুন মডেলের এই ডিজাইনের ফোনগুলোতে খুব বেশি পার্থক্য চোখে পড়বে না। বরং স্পেসিফিকেশনের দিকে জোর দিয়েছে স্যামসাং। প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য বিভাগের স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।

প্রি-বুকিং

ভারতে ইতোমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। দুই হাজার টাকার বিনিময়ে এই ফোনগুলো প্রি-বুক করা যাচ্ছে। যেসব গ্রাহক প্রি-বুক করবেন তারাই সবার আগে এই ফোন হাতে পাবেন। এ ছাড়া প্রি-বুক করলে পাঁচ হাজার টাকা পর্যন্ত আনুষঙ্গিক জিনিসপত্র বিনামূল্যে পাবেন। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এ ফোনগুলোর প্রি-বুক করা যাবে।

কবে আসবে বাজারে?

আগামী ১ ফেব্রুয়ারি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ। গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট থেকে পুরো বিশ্বের সামনে এ ফোন নিয়ে আসবে স্যামসাং। এদিন ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এ ইভেন্ট। ইভেন্ট শেষের পরেই পুরো ভারতে এ ফোন বিক্রি শুরু করবে স্যামসাং।

সম্ভাব্য দাম

ইতোমধ্যেই বিভিন্ন তথ্যের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের বিভিন্ন ফোনের দাম প্রকাশ্যে এসেছে। গ্যালাক্সি এস২৩-এর দাম শুরু হতে পারে ৭৯৯.৯৯ ডলার (ভারতীয় রুপিতে প্রায় ৬৪ হাজার ৮০০ টাকা) থেকে। গ্যালাক্সি এস২৩ প্লাস-এর দাম শুরু হতে পারে ৯৯৯.৯৯ ডলার (ভারতীয় রুপিতে প্রায় ৮১ হাজার ১০০ টাকা) থেকে। এ ছাড়া গ্যালাক্সি এস২৩ আলট্রার দাম শুরু হতে পারে ১ হাজার ১৯৯.৯৯ ডলার (ভারতীয় রুপিতে প্রায় ৯৭ হাজার ৩০০ টাকা) থেকে।

গ্যালাক্সি এস২৩ আলট্রা: সম্ভাব্য স্পেসিফিকেশন

এস২৩ সিরিজের প্রিমিয়াম ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা। এ ফোনে থাকবে ৬.৮ ইঞ্চি কিএইচডি+ডিসপ্লে। এ ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাবেন। স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী এ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর চিপসেট। এই ফোনের পিছনে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা দিতে পারে স্যামসাং। এ ফোনে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস: সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে থাকবে ৩.১ ইঞ্চি এফএইচডি+ডিসপ্লে। সেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাবেন। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে থাকবে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস-এ থাকবে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন মধ্যপ্রাচ্য সফরের শুরুতে রোববার মিশর পৌঁছেছেন। সফরে তিনি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা কমানোর দিকে নজর দেবেন। খবর এএফপি’র।

ব্লিনকেন ইসরায়েলের ডানপন্থী নতুন সরকারের সাথে সাক্ষাত করতে এ সফরের পরিকল্পনা করেন। তবে বিগত কয়েক বছরের মধ্যে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ সহিসংতার পর তার এ সফর একটি নতুন গুরুত্ব বহন করছে।

শুক্রবার ফিলিস্তিনি এক বন্দুকধারী পূর্ব জেরুজালেমের একটি বসতির কাছে অবস্থিত একটি উপাসনালয়ের বাইরে সাতজনকে গুলি চালিয়ে হত্যা করে। এর পর শনিবার আরেকটি হামলার ঘটনা ঘটে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ১০ জন নিহত হয়েছে। আর এটি ছিল দীর্ঘ সময়ের মধ্যে ইসরায়েলের চালানো ব্যাপক অভিযানগুলোর মধ্যে অন্যতম।

ইসরায়েল জানায়, তারা ইসলামিক জিহাদ জঙ্গিদের লক্ষ্য করে এবং হামাস শাসিত গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট হামলার জবাবে সেখানে অভিযান চালায়।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভেডান্ট প্যাটেল উপাসনালয়ে ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্য সফরকালে ব্লিনকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত করবেন এবং তিনি উত্তেজনা কমাতে পদক্ষেপ নেওয়ার জন্য উভয়ের প্রতি জোরালো আহ্বান জানাবেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সৌদি মালিকানাধীন নিউজ আউটলেট আল-আরাবিয়ার সাথে রোববার এক সাক্ষাতকারে ব্লিনকেন বলেন, ‘নিকটবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্ষেত্রে কিছুটা শান্ত করার চেষ্টা করা।’

ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নেতৃত্ব দিয়ে আসছে।

এক্ষেত্রে ব্লিনকেন কোন সফলতা অর্জন করতে পারেন কি-না সে ব্যাপারে বিশেষজ্ঞরা প্রশ্ন রেখেছেন।

রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে, ততবার কবিগুরুর কবিতা, গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে।

আজ সোমবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪১তম জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কথা, কবিতা ও গানে বিশ্বকবি সামগ্রিকভাবে বাঙালি নন্দনতত্ত্বকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের কৃতিত্বকে পরিচিত করতে প্রতিটি জেলায় রবীন্দ্র সম্মেলন আয়োজন করা দরকার।

জেলা প্রশাসক মো: খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বক্তৃতা করেন।

আগামী ৩-৫ মার্চ নওগাঁ জেলায় ৪১ তম রবীন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সহস্রকন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন, পতিসরে রবীন্দ্র প্রীতি সম্মেলন ও স্মৃতিচারণ, রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শন এবং কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা।

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব  নিযুক্ত মহা-পরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

তিনি আজ সোমবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান  মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া  মোনাজাত করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময়  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহা-পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ নাজিম  উদ্দিন,  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  ঢাকা রেঞ্জের পরিচালক  মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (সমন্বয়) মোঃ মাহবুবুর রহমান সরকার,  উপ-পরিচালক(মনিটরিং) মোঃ শরফুজ্জামান,  গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের  অধিনায়ক শাওন আসাদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  গোপালগঞ্জ  জেলার  জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য   মেজর জেনারেল এ কে এম আমিনুল হক গত ২৯ জানুযারি  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে যোগদান করেন।