আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: সেতুমন্ত্রী
বুধবার, ১২ অক্টোবর ২০২২



---

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে এ কথা বলেন তিনি।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংযমী; তবে সতর্ক, রাজপথেও প্রস্তুত রয়েছে।

নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, তাদের (বিএনপির) এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে। বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই। বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২৬   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ