‘আ.লীগের আগেই ছাত্রলীগসহ সব সংগঠনের সম্মেলন হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আ.লীগের আগেই ছাত্রলীগসহ সব সংগঠনের সম্মেলন হবে’
রবিবার, ৩০ অক্টোবর ২০২২



---

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৩০ অক্টোবর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আলোচনা করে দ্রুত তারিখ জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে সমাবেশ করবেন। মাসে দুইটা করে সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। করোনার কারণে তিনি সশরীরে যেতে পারেননি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে বাধা দিতে প্রধানমন্ত্রী নিষেধ করেছেন। পরিবহনের মানুষ বিএনপিকে ভয় পায়। এখানে আমার করার কী আছে?

কাদের বলেন, বিএনপি আন্দোলন করলে আওয়ামী লীগের কোনো অসুবিধা নেই। তবে আগুন সন্ত্রাস করলে জবাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:২৭:০৫   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ