ফেসবুক থেকে সরিয়ে নিচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের অপশন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফেসবুক থেকে সরিয়ে নিচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের অপশন
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২



ফেসবুক থেকে সরিয়ে নিচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের অপশন

ফেসবুক প্রোফাইলের অংশ থেকে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ অপশনগুলো সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এ অপশনগুলো পরিবর্তনের কথা ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। আগামী পহেলা ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। খবর ডেইলি মেইলের।

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলেই একাধিক ব্যক্তিগত তথ্য দিতে হয়, যা বাধ্যতামূলক। এর মধ্যে অন্যতম ধর্মীয় দৃষ্টিভঙ্গি। অনেকে রাজনৈতিক আদর্শের কথাও নিজেদের প্রোফাইলে যুক্ত করে থাকেন। এতে ব্যক্তিগত সব তথ্যই জানিয়ে দেয়া হয় ফেসবুককে। কেউ দিতে না চাইলে বা স্কিপ করলে বারবার নোটিফিকেশনের মাধ্যমে রিমাইন্ড দিতে থাকে ফেসবুক। এতে অনেকটা বাধ্য হয়েই গুরুত্বপূর্ণ এ তথ্যগুলো ফেসবুকে শেয়ার করত ব্যবহারকারীরা। এবার এ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আপডেট দিল মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

আপডেট অনুসারে প্রোফাইল থেকে রাজনৈতি ও ধর্মীয় মতাদর্শের অপশনগুলো সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে করে নতুন করে কেউ অ্যাকাউন্ট খুলতে গেলে আর এ তথ্যগুলো দিতে হবে না।

খবরে বলা হয়েছে, ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে এ খবর জানাচ্ছে ফেসবুক। ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। আর বাকি যেসব তথ্য প্রোফাইলে আছে, তা থাকবে। তবে কেন ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ প্রোফাইলে থাকবে না, তার ব্যাখ্যা ফেসবুক দেয়নি।

তবে আরও সহজে ফেসবুক ব্যবহার করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ। তিনি বলেন, যাদের প্রোফাইলে এসব তথ্য দেয়া ছিল সেগুলো তুলে নেয়া হবে বলেও জানান তিনি। তবে কেউ চাইলে তথ্যগুলো রাখতে পারবেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

নিজেদের ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরপরই এসব পরিবর্তনের কথা সামনে আনল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১২:৩০:২২   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ