দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



---

দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা এক ব্যক্তির শরীরে নতুন এই উপধরন শনাক্ত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিএফ-৭ এ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত বাকি তিনজন চীনা নাগরিক সুস্থ আছেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরন নিয়ে ভয়ের কিছু নেই। নতুন এই ধরনে সংক্রমণ যেন না বাড়ে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি।

উল্লেখ্য, চীন ও ভারতসহ কয়েকটি দেশে বিএফ-৭ উপধরনের কারণে সংক্রমণের হার বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৫:২০:১৯   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ