খুনিদের সঙ্গে কোনো আপস নয় : কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুনিদের সঙ্গে কোনো আপস নয় : কামরুল ইসলাম
শুক্রবার, ৪ মার্চ ২০২২



---

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কখনো ঐক্য হতে পারে না। খুনিদের সঙ্গে কোনো আপস নয়।
তিনি বলেন, যারা হত্যার রাজনীতি করতে চায়, তারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কামরুল ইসলাম আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক দাবানল পত্রিকার সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে এ সব কথা বলেন তিনি। জাতীয়নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশন এ প্রকাশনা উৎসবের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে লড়াই করতে চাই। বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের একটি মোর্চা হতে পারে।
তিনি বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস নিয়ে বেড়ে উঠছিল যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় ছিল। তবে বর্তমান সরকারের আমলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে নতুন প্রজন্ম। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে একটি মহল। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করছে অপশক্তি। সবাইকে সতর্ক থাকতে হবে। ৭১ এর ঘাতকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই থাকতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না তাদের গণতন্ত্রের দরকার নেই।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, শহীদ ক্যাপ্টেন এমন মনসুর আলীর সন্তান রেজাউল করিম, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের সভাপতি এবং দাবানল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শেহেরিন সেলিম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৯   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ