চিকেন কোরমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকেন কোরমা
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮



পর্দার তারকারা কী ব্যক্তিজীবনে হেঁশেলে কখনো ঢুঁ মারেন। তাদের পছন্দের খাবারই বা কী? ঈদের দিনে তারা কী খেতে ভালোবাসেন? আসুন জেনে নেই তাদের পছন্দের কিছু খাবারের প্রস্তুত প্রণালি। দীপা খন্দকারের পছন্দ চিকেন কোরমা। তাই প্রতি ঈদে এটা রান্না করেন তিনি।

উপকরণ

দেশি মুরগি, কুচি পেঁয়াজ, বাটা পেঁয়াজ, মরিচ গুঁড়া, চিনি, টকদই, আলুবোখারা, আদা, রসুন ও গরম মশলা।

প্রণালি

প্রথমেই কুচি পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখতে হবে। এরপর মুরগির বড় বড় টুকরা ডুবো তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা মাংসগুলো আদা, রসুন ও পেঁয়াজ বাটা, এক চা চামচ মরিচের গুঁড়া আর অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর ২ চা চামচ চিনি আর আলুবোখারা দিয়ে আরেকটু পানি দিয়ে চুলায় অল্প আঁচে কিছুক্ষণ রাখতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কোরমা।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪০   ১৫৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ