চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী এস্টেল হ্যারিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী এস্টেল হ্যারিস
রবিবার, ৩ এপ্রিল ২০২২



---

আমেরিকান জনপ্রিয় টিভি অভিনেত্রী এস্টেল হ্যারিস মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এস্টেল হ্যারিস। তার সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভাসে।

তা ছাড়া ‘টয় স্টোরি’তে ‘মিসেস পোট্যাটো হেড’-একক চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তে। সেগুলোতেও তার কাজ প্রশংসিত হয়।

উল্লেখ্য, নিউইয়র্কে জন্মেছিলেন এস্টেল হ্যারিস। তার যৌবন কেটেছে পিটসবার্গ শহরতলিতে। সে‌খানে তার বাবার লজেন্সের দোকান ছিল। স্কুলে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করার সময়ে তিনি বুঝতে পারেন, কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন। কাজ করতে করতে তিনি হয়ে উঠেন টেলিভিশনের জনপ্রিয় মুখ।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৩৮   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ