নাটোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মঙ্গলবার, ১৭ মে ২০২২



---

নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানার মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার বাবু আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাকচালক লিটন যশোরের দেওগাছি এলাকার আব্দুল মালেক দফাদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, যশোর থেকে ময়মনসিংহগামী একটি মিনি ট্রাকের সাথে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন। আহত হন মিনি ট্রাকের হেলপার বাবু।

মশিউর রহমান বলেন, দুইটি ট্রাকই জব্দ করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪৭   ৫৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ