রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদলের সাক্ষাৎ
রবিবার, ১২ জুন ২০২২



---

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্‌হাবের নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতিকে সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তাঁর সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন মানবিক সহায়তা কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:০৯   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ