সূর্যের সেঞ্চুরি ম্লান করে হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

প্রথম পাতা » খেলা » সূর্যের সেঞ্চুরি ম্লান করে হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড
সোমবার, ১১ জুলাই ২০২২



---

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেল ইংল্যান্ড।
ভারতের সূর্যকুমার যাদবের সেঞ্চুরি ম্লান করে দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচ হারলেও, ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত। দাপুটের সাথে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলো টিম ইন্ডিয়া।
নটিংহ্যামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ডেভিড মালান। তার ৩৯ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা ছিলো। এছাড়াও লিয়াম লিভিংস্টোন ৪টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৪২ রান করেন।
২১৬ রানের বিশাল টার্গেটে শুরুতেই বিপদে পড়ে ভারত। ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে ৬২ বলে ১১৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান সূর্যকুমার ও শ্রেয়াস আইয়ার। আইয়ার ২৮ রানে থামলেও, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান সূর্য।
তবে সূর্যের আউটের পর ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে টিম ইন্ডিয়া। ১৪টি চার ও ৬টি ছক্কায় ৫৫ বলে ১১৭ রান করেন সূর্য। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইংল্যান্ডের রিসি টপলি। সিরিজ সেরা ভারতের ভুবেনশ^র কুমার।
আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০:২৬:৪১   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ